অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক ও জেলা পর্যায়ে গঠিত ‘বিশেষ টাস্কফোর্স’ কমিটির সদস্য সচিব কাজী রকিবুল হাসান।
অভিযানে সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন অধিদফতরের মাঠ ও বাজার পরিদর্শক মো. আফজাল হোসেন, জেলা পুলিশ লাইন্সের এএসআই মো. শাহাদৎ হোসেন।
.png)
জেলা ভোক্তা অধিদফতর কার্যালয় সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি ও পর্যালোচনার জন্য গঠিত জেলার ‘বিশেষ টাস্কফোর্স’ কমিটির সহযোগিতায় বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন বাজারে নিত্যপণ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় বালিয়াকান্দি বাজারের জয়ন্ত স্টোরকে আট হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় শিমুল স্টোরকে দেড় হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করায় সরকার বীজ ভান্ডারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানার বিষয়টি নিশ্চিত করে কাজী রকিবুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া নিয়ম মেনে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য সচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়েছে।