ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুমিল্লায় মাটি কাটা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত 

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ২৭ অক্টোবর ২০২৪
কুমিল্লায় মাটি কাটা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত 
নিহত মো. শহিদুল্লাহ সরু -ছবি: ডেইলি বাংলাদেশ

কুমিল্লার লাকসামে রাস্তার মাটি কাটার সময় প্রতিবেশীর সঙ্গে সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী শহিদ উল্লাহ ও তার ছেলে তাজুল ইসলামকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) সকালে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের আমুদা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. শহিদুল্লাহ সরু (৬০)। তিনি আমুদা গ্রামের সৈয়দ আহম্মদের ছেলে।

Advertisement

জানা গেছে, নিহত শহিদুল্লাহ সরু সকাল ১০টার দিকে বাড়ির রাস্তার পাশের জমি থেকে মাটি কেটে রাস্তা মেরামতের কাজ করছিলেন। এ সময় শহিদ উল্লাহ নামে তার এক প্রতিবেশী এসে জমি থেকে মাটি কাটতে বাধা দেন। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

পরে প্রতিবেশী শহিদুল্লাহ তার ছেলে তাজুল ইসলামসহ বাড়ির লোকদের ডেকে আনেন। এসময় শহিদ উল্লাহ, তার ছেলে ও অন্যান্যদের সঙ্গে নিহত শহিদুল্লাহর সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথিতে মাটিতে লুটিয়ে পড়েন শহিদুল্লাহ। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাকসাম থানার ওসি নাজনীন সুলতানা বলেন, আমরা নিহত শহিদুল্লাহর লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন আছে। জড়িতদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!