ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভারতে পালানোর সময় শ্রীমঙ্গলের ইউপি সদস্য আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৬, ৩০ অক্টোবর ২০২৪
ভারতে পালানোর সময় শ্রীমঙ্গলের ইউপি সদস্য আটক
আটককৃত পিয়াস দাস। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের পিয়াস দাস (৩৪) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা থাকায় ইমিগ্রেশন পুলিশ আটক করে থানা পুলিশের হাতে বুঝিয়ে দেয়।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশ সূত্র জানায়, শ্রীমঙ্গল উপজেলার সবুজবাগ গ্রামের পিযূষ দাসের ছেলে পিয়াস ভারতে পালিয়ে যাওয়া জন্য বুধবার পাসপোর্ট নিয়ে ইমিগ্রেশনে আসেন। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জেও রিকুইজিশনমূলে তাকে আটক করা হয়। গত ৮ অক্টোবর তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের হয়, যে মামলায় তিনি ১ নম্বর আসামি। আটককৃত পিয়াস সদওইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক খায়রুল আলম জানান, তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। আখাউড়া ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তাকে আখাউড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: আখাউড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!