ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে শ্রমিক লীগ নেতা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১২, ৩১ অক্টোবর ২০২৪
গাজীপুরে শ্রমিক লীগ নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত আব্দুস সোবহান। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরে বাসন থানা শ্রমিক লীগের সভাপতিকে আটক করেছে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, মার্কেট ও জমি দখল, কারখানা ভাঙচুরের নেতৃত্ব ও হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার ভোররাতে ভোগড়া এলাকা হতে তাকে আটক করা হয়। তার বাসা ও অফিস থেকে পাঁচটি রামদা, ওয়াকিটকি, ১৪টি মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতের নাম আব্দুস সোবহান (৫৩)। তিনি মহানগরীর ভোগড়া এলাকার মফিজ উদ্দিনের ছেলে এবং বাসন থানা শ্রমিক লীগের একাংশের সভাপতি।

Advertisement

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে মহানগরীর ভোগড়া এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় টের পেয়ে বাড়ির দোতলা থেকে লাফিয়ে নিচে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে সোবহানকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে পাঁচটি রামদা, ওয়াকিটকি, ১৪টি মোবাইল ফোন ও ল্যাপটপসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

বাসন থানার ওসি রাহেদুল ইসলাম জানান, আটক সোবহানকে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদাবাজি, মার্কেট ও জমি দখল, বিভিন্ন কারখানায় ভাঙচুরের নেতৃত্ব প্রদান ও হত্যাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!