বুধবার (৩০ অক্টোবর) রাতে জেলার সদর থানার খাসপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামির নাম নুরুল ইসলাম তোতা (৬০)। তিনি ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা দেবোত্তরপাড়া এলাকার বাসিন্দা ও মালিঝকান্দা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার আব্দুল হাই চৌধুরী।
র্যাব জানায়, গত ৪ আগস্ট শেরপুর শহরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিলে দুষ্কৃতকারীরা হামলা চালায়। এতে শিক্ষার্থী মাহবুব আলম গাড়িচাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহতের মা মোছা. মাফুজা বেগম বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলাটি নিয়ে র্যাব-১৪ জামালপুর কোম্পানি ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে অভিযান পরিচালনা করে নুরুল ইসলাম তোতাকে গ্রেফতার করে র্যাব।
র্যাব-১৪ এর জামালপুর কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত নুরুল ইসলাম তোতাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।