[ দেশজুড়ে ]
‘মানুষ হিসেবে আমি ব্যর্থ’
ছবিতে উদ্ধারকৃত চিরকুট। ইনসেটে সোয়ারা
সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাজরিয়ান আহমেদ সোয়ারা নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার বাসায় ‘আই অ্যাম সরি, আই ফেইল্ড অ্যাজ আ হিউম্যান’ লেখা একটি চিরকুট পাওয়া গেছে। যেটির বাংলা অর্থ- ‘দুঃখিত, মানুষ হিসেবে আমি ব্যর্থ’।
শুক্রবার (১ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত তাজরিয়ান আহমেদ সোয়ারা চবির অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
চবির সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, খবর পেয়ে আমরা ঐ বাসায় গিয়ে দেখিয়ে- সিলিং ফ্যানের সঙ্গে মেয়েটির মরদেহ ঝুলে আছে। পরে থানায় জানানো হলে মরদেহটি উদ্ধার করে পুলিশ। বাবা-মায়ের মধ্যে সম্পর্কের ফাটলের কারণে মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!