ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:৫১, ২৯ অক্টোবর ২০২৪
শেরপুরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: প্রতীকী

শেরপুরের শ্রীবরদীতে আসমানি (১৯) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পৌরসভার সেকদি মহল্লার বাবার বাড়ি থেকে ওই নববধূর মরদেহ উদ্ধার করা হয়।

মৃত আসমানি ওই মহল্লার আহিজল হক ওরফে অহির মেয়ে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে চককাউরিয়া গ্রামের খলিলুর রহমানের সঙ্গে আসমানির বিয়ে হয়। এরপর থেকে সে স্বামীর সঙ্গে ঢাকায় থাকত। কয়েকদিন আগে এসএসসির টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ঢাকা থেকে শ্রীবরদীর সেকদি মহল্লায় বাবার বাড়িতে আসে। মঙ্গলবার সকালে তার বাবা আহিজল হক তাকে বাড়িতে রেখে রুটি আনার জন্য বাজারের হোটেলে যান। এরপর বাড়িতে ফিরে বসতঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙে ঘরে ঢুকলে আড়ার সঙ্গে আসমানির ঝুলন্ত মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়।

Advertisement

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কী কারণে আসমানি মারা গেছে, তার পরিবার ও স্থানীয়রা কেউ কিছু বলতে পারেননি।

শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!