ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারাল আসাদুল

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৩, ২ নভেম্বর ২০২৪
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারাল আসাদুল
প্রতীকী ছবি

যশোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আসাদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২ নভেম্বর) ভোরে খোলাডাঙ্গা রেল লাইনের পাশ থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত আসাদুল খড়কির দক্ষিণপাড়ার জহুরুল ইসলামের ছেলে। তিনি দিনমজুরের কাজ করতেন। 

নিহতের স্বজনরা জানান, শনিবার ভোরে আসাদুল কাজ শেষ করে বাড়ি ফেরার কথা ছিল। পরে জানতে পারেন রেললাইনের পাশে আসাদুলের রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে মারা যান তিনি। 

Advertisement

কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!