ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ২০:১২, ৪ নভেম্বর ২০২৪
মাগুরায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ -ছবি: ডেইলি বাংলাদেশ

মাগুরায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার আওতায় রবি ২০২৪-২৫ মৌসুমের গম, সরিষা, ভুট্টা, শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসারি ডালের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টায় সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান।

মাগুরা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ও সদর উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার তোজাম্মেল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. রোমানা রহমানসহ অন্যান্যরা।

Advertisement

প্রসঙ্গত, চলতি রবি মৌসুমে সদর উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের মোট ১৩ হাজার কৃষকের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হবে। উদ্বোধনী দিনে ৮ হাজার ৫৩০ জন কৃষকের মাঝে সরিষা বীজ ও সার প্রদান করা হয়েছে। বাকি কৃষকদের পর্যায়ক্রমে অন্যান্য ফসলের বীজ ও সার প্রদান করা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: মাগুরা
লিংক সফলভাবে কপি হয়েছে!