ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদমদীঘিতে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

আদমদীঘি (বগুড়া প্রতিনিধি) 
প্রকাশিত: ২১:৩৪, ৪ নভেম্বর ২০২৪
আদমদীঘিতে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার
গ্রেফতারকৃত সালমান সরদার, রিতা খাতুন ও মোস্তাফিজুর রহমান মৃদুল -ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার আদমদীঘিতে অভিনব কায়দায় ছিনতাই হওয়া ব্যাটারিচালিত অটোচার্জার (টমটম) উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (৩ নভেম্বর) রাত ১০টায় বগুড়া সদরের তিনমাথা তিব্বতের মোড় এলাকা থেকে ছিনতাই হওয়া অটোচার্জারসহ উল্লেখিত আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁ সদরের এনায়েতপুর ইকড়কুড়ি গ্রামের মামুন সরদারের ছেলে সালমান সরদার (২৮), তার স্ত্রী রিতা খাতুন (৩০) ও আদমদীঘি উপজেলার পুশিন্দা মৃধাপাড়ার সাজেদুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান মৃদুল (১৯)। এরমধ্যে সালমান সরদার ও তার স্ত্রী রিতা খাতুন আদমদীঘি উপজেলায় একটি বাসায় ভাড়া থাকতেন।

মামলা সূত্রে জানা যায়, নওগাঁ সদরের চাকলা গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে আলামিন গত ২৮ অক্টোবর দুপুর ১টায় বাড়ি থেকে তার ব্যবহৃত ব্যাটারিচালিত অটোচার্জারে যাত্রী নিয়ে আদমদীঘি সদরে আসেন। রিতা খাতুন নামে ওই নারীর সঙ্গে দেখা হলে আলামিনকে অটোচার্জারসহ শিয়ালশন গ্রামস্থ অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য জনৈক আবুল কালাম আজাদের বাসায় নিয়ে যান। এরপর গ্রেফতারকৃত রিতা খাতুন তার স্বামী সালমান সরদার ও মোস্তাফিজুর রহমান মৃদুল আলামিনকে তার অটোচার্জারসহ আদমদীঘি সদরের রিয়নের গলিতে নিয়ে যান। সেখানে আসামিরা বাদী আলামিনকে হ্যান্ডকাপ লাগানোর ভয় দেখান। এভাবে সময় ক্ষেপণ করার একপর্যায়ে সালমান সরদার ও তার স্ত্রী রিতা খাতুন ওই অটোচার্জার নিয়ে চম্পট দেন।

Advertisement

এ ঘটনায় আলামিন দেওয়ান বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করলে থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে গত রোববার রাতে বগুড়ার তিনমাথা তিব্বতের মোড় এলাকা থেকে ছিনতাই হওয়া অটোচার্জার উদ্ধারসহ উল্লেখিত আসামিদের গ্রেফতার করে।

আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দুপুরে গ্রেফতারকৃত তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: আদমদীঘি
লিংক সফলভাবে কপি হয়েছে!