[ দেশজুড়ে ]
হাটহাজারীতে কৃষক লীগের নেতা সালাম গ্রেফতার
ছবিতে ইনসেটে কৃষক লীগ নেতা আবদুস সালাম
চট্টগ্রামের হাটহাজারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় আব্দুস সালাম নামে এক কৃষক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৪ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেন হাটহাজারী থানার ওসি হাবিবুর রহমান। এর আগে, রোববার (৩ নভেম্বর) হাটহাজারী পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুস সালাম হাটহাজারী মির্জাপুর জয়নুল উলুম আলিম মাদরাসার সিনিয়র শিক্ষক এবং মির্জাপুর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক।
.png)
ওসি হাবিবুর রহমান বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের হওয়া দুই মামলায় আব্দুস সালামকে গ্রেফতার করা হয়েছে। সোমবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!