[ দেশজুড়ে ]
নাচোল উপজেলা ছাত্রলীগ নেতা গ্রেফতার
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাহরিয়ার হোসেন সাব্বিরকে (২৬) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুরের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নামে নাচোল থানায় অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত শাহরিয়ার হোসেন সাব্বির ওই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
.png)
নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে ফতেপুর ইউনিয়নের মল্লিকপুরে শাহরিয়ার হোসেন সাব্বিরের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নামে নাচোল থানায় অভিযোগ রয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চাঁপাইনবাবগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!