সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলার বড়চওনা ইউনিয়নের মেম্বার আমির হোসেন। এদিকে, তদন্ত সাপেক্ষে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে জানিয়েছে পুলিশ।
মৃত শিক্ষকের মেয়ে বলেন, ‘কয়েক মাস ধরে স্কুলের শিক্ষক ও স্থানীয় কয়েকজন আমার বাবার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে টাকা দাবি করছিলেন। কিন্তু আমার বাবা অস্বীকৃতি জানালে তারা জানান, বাবাকে স্কুলে নানাভাবে হেনস্তা করা হবে। বাবার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
.png)
এ বিষয়ে সখীপুর থানার ওসি মো. জাকির হোসেন জানান, লাশের সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে জড়িতদের খুব শিগগিরই গ্রেফতার করা হবে।
এর আগে, গত ২৭ আগস্ট ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ এনে অভিভাবক-শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দেন ও মানববন্ধন করেন।