ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীতে নেমে নিখোঁজ, ৪ ঘণ্টা পর মিলল ইন্দোনেশীয় নাগরিকের মরদেহ 

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫২, ৬ নভেম্বর ২০২৪
নদীতে নেমে নিখোঁজ, ৪ ঘণ্টা পর মিলল ইন্দোনেশীয় নাগরিকের মরদেহ 
ছবিতে ইন্দোনেশীয় নাগরিক ফাইজার রহমান

দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ৪ ঘণ্টা পর ইন্দোনেশীয় নাগরিক ফাইজার রহমানের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রংপুর ফায়ার সেন্টারের ডুবুরি দল এসে নদী থেকে মরদেহটি উদ্ধার করে। এর আগে, মরদেহটি উদ্ধারের চেষ্টা চালায় ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

জানা যায়, ইন্দোনেশীয় নাগরিক ফাইজার রহমান তাবলিগ জামাতের সঙ্গে উপজেলার কুলানন্দপুর এলাকার উত্তরপাড়া জামে মসজিদে কয়েক দিন আগে এসেছিলেন। সকালে তাবলিগের ৩-৪ জন মুসল্লি নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে ফাইজার নিখোঁজ হয়ে যায়। পরে গোসল করতে নামা অন্য মুসল্লিরা স্থানীয়দের মাধ্যমে থানা এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়।

Advertisement

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের জিয়াউর রহমান জানান, প্রাথমিকভাবে নদীতে উদ্ধার অভিযান চালানো হয়। নিখোঁজ বিদেশি নাগরিকের সন্ধান পাওয়া না গেলে ডুবুরি দলকে খবর দেওয়া হয়। পরে তারা এসে ওই বিদেশি নাগরিকের মরদেহ নদী থেকে উদ্ধার করেন।

ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক বলেন, যেহেতু নিখোঁজ ব্যক্তি বিদেশি নাগরিক, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেছি। স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে তাকে না পাওয়ায় রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এখানে আসছিল। এরপর তারা এসে আবারো নদীতে উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে ইন্দোনেশীয় নাগরিক ফাইজার রহমানের মরদেহ উদ্ধার করে তারা। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!