ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টঙ্গীতে যুব মহিলা লীগ নেত্রী লাকির মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৮, ৩১ অক্টোবর ২০২৪
টঙ্গীতে যুব মহিলা লীগ নেত্রী লাকির মরদেহ উদ্ধার
তানজিলা খানম লাকি। ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে এক যুব মহিলা লীগ নেত্রী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নিহতের মরদেহ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

নিহত নেত্রীর নাম তানজিলা খানম লাকি (৩৬)। তিনি বগুড়ার নন্দীপাড়া থানার দমদমা গ্রামের জিয়ারুল ইসলামের মেয়ে। লাকি টঙ্গী পূর্ব থানা যুব মহিলা লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। আউচপাড়া এলাকায় আমির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন তিনি। তাদের সংসারে একটি মেয়ে ও দুটি ছেলেসন্তান রয়েছে।

মৃতের পরিবার সূত্রে জানা গেছে, সুমন আর লাকি প্রেম করে বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকেই সাংসারিক খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া-বিবাদ করে লাকিকে মারধর করতেন সুমন। স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে লাকি আলাদা থাকার চিন্তা করেন। বুধবার রাতে তাদের দুজনের মধ্যে আবারো ঝগড়া হয়। সকালে ঘুম থেকে উঠে লোকজন দেখতে পান লাকি গলায় ফাঁস দিয়ে ঝুলছে আর সুমন ঘুমাচ্ছেন।

Advertisement

টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, স্বামী-স্ত্রীর দ্বন্দ্বে আত্মহত্যা করা এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!