নিহত গোলাম রব্বানী পাশের উপজেলার ঈশ্বরগঞ্জের আঠারো বাড়ি ইউনিয়নের গাবর কালিয়ান গ্রামের মৃত হারেছ উদ্দিন ভূঞার ছেলে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টার দিকে কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের বড় কালিয়ান নামক স্থানের রতন মিয়ার বাগানের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। তার পরনে টি-শার্ট ও লুঙ্গি ছিল।
.png)
কেন্দুয়া থানার এসআই কামাল আহমেদ সড়কের পাশ থেকে মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে ঘটনাস্থলে গিয়ে গোলাম রব্বানী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে। পাশাপাশি সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।