বুধবার (৬ নভেম্বর) থেকে মালিকপক্ষ ফ্যাক্টরির নিরাপত্তার স্বার্থে শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের স্বাক্ষরিত একটি নোটিশের মাধ্যমে বুধবার সকালে কারখানার মূল ফটকের সামনে একটি নোটিশ সাঁটানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শ্রম আইন এবং সরকারি সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক কিছু দাবির ভিত্তিতে শ্রমিকরা ধর্মঘট শুরু করেন। যা কারখানার স্বাভাবিক কার্যক্রম এবং সুরক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। পরিস্থিতির অবনতির কারণে শ্রমিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়।
.png)
জানা গেছে, ফাইজা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিকরা নাইট বিল, নামাজের স্থানসহ ১৫ দফা দাবি গতকাল সকালে মালিকপক্ষকে উপস্থাপন করেন। পাশাপাশি ফ্যাক্টরির উৎপাদন কাজ বন্ধ করে ফ্যাক্টরির অভ্যন্তরে কর্মবিরতি পালন করেন। পরবর্তীতে মালিকপক্ষ সমস্যা নিরসনের জন্য শ্রমিকদের সঙ্গে আলোচনা করে কোনো সিদ্ধান্ত না হওয়ায় আজ সকালে মালিকপক্ষ ফ্যাক্টরি নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। ফ্যাক্টরির শ্রমিকেরা বন্ধের নোটিশ দেখে সকাল সাড়ে ১০টার দিকে নিজ নিজ গন্তব্যে চলে যান। বর্তমানে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।