ট্রাকচাপায় প্রাণ গেল নারী মোটরসাইকেল আরোহীর
কিশোরগঞ্জের ভৈরবে মালবাহী ট্রাকচাপায় রেহেনা আক্তার রিমা (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ভেংরুলা ইউপির ঘোড়ামারা গ্রামের ফিরোজ মিয়ার স্ত্রী।
বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব বাসস্ট্যান্ডের বাস টার্মিনালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘাতক ট্রাক চালক পালিয়ে যায়।
পুলিশ ও নিহতের স্বামী ফিরোজ মিয়া জানান, তিনি একমি ফার্মাসিটিক্যাল ভৈরব এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত আছেন । চাকরি সুবাধে শহরের কমলপুর ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকার হাজী নুরুল ইসলামের বাসায় ভাড়া থাকতেন। তার কন্যা সন্তান আতিয়া ইবনাত তার দাদা বাড়ির টাঙ্গাইল জেলার গোপালপুর থানার ভেংরুলা ইউপির ঘোড়ামারা গ্রামে বেড়াতে যায়। সেখান থেকে তার মেয়েকে নিয়ে আসতে ভৈরব থেকে শ্যামলছায়া বাসে উঠানোর জন্য বাসস্ট্যান্ড এলাকার দরশন সিনেমা হলের সামনে মোটরসাইকেলে আসলেই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে নিহত রেহেনা আক্তার ট্রাকের পেছনের চাকার নিচে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ভৈরব হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাবুল মিয়া জানান, খবর পেয়েই আমরা দুর্ঘটনাস্থল বাসস্ট্যান্ড এলাকার দরশন সিনেমা হলের সামনে গিয়ে ট্রাক চাপায় নিহত নারীর লাশ উদ্ধার করি। নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।