স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়া উপজেলার কোটবাজার দক্ষিণ স্টেশন এলাকায় আমার বাংলাদেশ এবি পার্টি উখিয়া উপজেলার উদ্যোগে গণ সমাবেশ এবি পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব সাংবাদিক শামসুল হক শারেক এর নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর কাশেম। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ বি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ প্রমুখ।
.png)