[ দেশজুড়ে ]
বাড়ির পাশে পুকুরে ভাসছিল ছোট্ট হানজালা
পানিতে ডুবে মৃত্যু। গ্রাফিক্স : ডেইলি বাংলাদেশ
নড়াইলের কালিয়া উপজেলায় বাড়ির পাশে পুকুরে ডুবে হানজালা নামে ১৬ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার চাঁচুড়ী ইউনিয়নের হাড়িয়াঘোপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু হানজালা ওই গ্রামের শামীম শেখের ছেলে।
শিশু হানজালার বাবা শামীম জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হানজালা বাাড়ির উঠানে খেলা করছিল। এ সময় অসাবধানবশত পাশের পুকুরের পানিতে তলিয়ে যায়। অনেকক্ষণ তাকে না পেয়ে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে দুপুরে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখেন তারা। দ্রুত তাকে উদ্ধার করে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন চাঁচুড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মফিজ ফকির।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!