[ দেশজুড়ে ]
অ্যাপারেলস-২১ শ্রমিকদের কর্মবিরতি
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুর সদর উপজেলা জয়দেবপুর থানাধীন শিরিরচালা এলাকায় অবস্থিত অ্যাপারেলস-২১ ফ্যাক্টরির শ্রমিকরা কর্মবিরতি পালন করেছেন। রোববার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে শ্রমিকরা কর্মবিরতি পালন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অ্যাপারেলস-২১ ফ্যাক্টরির শ্রমিকরা অক্টোবর মাসের বেতনের দাবিতে উৎপাদন কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেন। পরবর্তীতে ফ্যাক্টরির ডিএমডি সাইফুল ইসলাম সাইফ শ্রমিকদের বোঝাতে গেলে শ্রমিকরা উত্তেজিত হয়ে ঐ কর্মকর্তাকে কিল ঘুষি মেরে আহত করলে পরবর্তীতে স্থানীয় ক্লিনিকে পাঠানো হয়। বেলা সোয়া ১১টার দিকে কোনো সিদ্ধান্ত ছাড়াই শ্রমিকরা যার যার গন্তব্যে চলে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
অ্যাপারেলস-২১ ফ্যাক্টরি কর্তৃপক্ষ মাসের ৭ কর্মদিবসে বেতন পরিশোধ করেন বলে জানা যায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!