ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মোরেলগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার বসতঘর পুড়ে ছাই

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৮, ৯ নভেম্বর ২০২৪
মোরেলগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতার বসতঘর পুড়ে ছাই
পুড়ে ছাই হয়ে গেছে স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল ইসলামের বসতঘর -ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা আমিনুল ইসলামের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার (৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বহরবুনিয়া ইউনিয়নের ঘষিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।

আমিনুল ইসলাম বহরবুনিয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

জানা গেছে, ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। স্থানীয়রা অনেক চেষ্টা করেও কোনো মালামাল রক্ষা করতে পারেননি। আগুনে আমিনুল ইসলামের কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন। আগুনের সূত্রপাত সম্পর্কে কিছুই জানা যায়নি।

Advertisement

আমিনুল ইসলাম বলেন, ২০ বিঘা জমির একটি ঘেরের পানি ওঠানামা করানো নিয়ে বিরোধ ও স্থানীয় রাজনৈতিক বিরোধের কারণে প্রতিপক্ষের লোকেরা পরিকল্পিতভাবে আমার ঘরটি পুড়িয়ে দিয়েছে।

মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) কেএম শওকত হোসেন বলেন, শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: মোরেলগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!