[ দেশজুড়ে ]
হত্যা মামলার আসামি শুভ তালুকদার চানু গ্রেফতার
গ্রেফতারকৃত শুভ তালুকদার চানু -ছবি: ডেইলি বাংলাদেশ
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে জেলা যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু ও আব্দুল লতিফ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য জান্নাত আরা তালুকদার হেনরীর সহযোগী শুভ তালুকদার চানুকে (৩৩) গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৯ নভেম্বর) রাতে র্যাব-১২’র সদস্যরা বগুড়া সদর থানার কানজগাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত শুভ তালুকদার চানু (৩৩) সিরাজগঞ্জ সদর উপজেলার সাহেদনগর এলাকার মৃত ইসলামের ছেলে।
রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় র্যাব-১২ সদর কোম্পানির কমান্ডার এম আবুল হাশেম সবুজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু খানকে এস.এস রোডের গালিনা ফার্নিচারের সামনে গ্রেফতারকৃত চানুসহ দুর্বৃত্তরা হামলা চালিয়ে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর থেকে চানু পলাতক ছিলেন।
গ্রেফতারকৃত আসামিকে সদর থানায় হস্তান্তরপূর্বক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!