[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় কুখ্যাত ছিনতাইকারী আকাশ গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় কুখ্যাত ছিনতাইকারী আকাশ গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় কুখ্যাত ছিনতাইকারী আকাশকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৭টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পৌরশহরের পৈরতলা বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মোহাম্মদ আকাশ (৩২) পৌর শহরের দক্ষিণ পৈরতলা এলাকার মো. আফজাল মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, রোববার রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আকাশ কুখ্যাত পেশাদার ছিনতাইকারী। আকাশ পৈরতলা থেকে বিরাসার পর্যন্ত কুমিল্লা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্পটে তার সঙ্গীয়দের নিয়ে প্রতিনিয়ত ছিনতাই করে আসছিলো।
.png)
তিনি আরো জানান, আকাশের বিরুদ্ধে সদর মডেল থানায় ছিনতাই ও ডাকাতি প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে। সোমবার সকালে তাকে কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!