ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেটে ইউপি চেয়ারম্যানসহ তিনজন আটক

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩০, ১২ নভেম্বর ২০২৪
সিলেটে ইউপি চেয়ারম্যানসহ তিনজন আটক
ইউপি চেয়ারম্যানসহ আটককৃত তিনজন -ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেটে অভিযান চালিয়ে গোলাপগঞ্জ উপজেলার ৭ নম্বর লক্ষনাবন্দ ইউপি চেয়ারম্যান মো. খলকুর রহমানসহ ৩ জনকে আটক করেছে র‍্যাব-৯। সোমবার (১১ নভেম্বর) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃত আরো দুইজন হলেন- যুবলীগ নেতা জুমায়েল ইসলাম চৌধুরী ও মহানগর ৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফসর মিয়া।

র‍্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানায় নাশকতা, সহিংসতা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে।

Advertisement

র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সুহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!