ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

বড় ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন ছোট ভাই, দাফন পাশাপাশি

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৮, ১৩ নভেম্বর ২০২৪
বড় ভাইয়ের মৃত্যুর খবরে মারা গেলেন ছোট ভাই, দাফন পাশাপাশি
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে বড় ভাই জাহাঙ্গীর শিকদারের (৪৫) মৃত্যুর খবরে ছোট ভাই মোহাম্মদ আলী (৪০) মারা গেছেন। বুধবার ভোরে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের খায়েরচর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত জাহাঙ্গীর শিকদার ও মোহাম্মদ আলী খায়েরচরের নুরুল হক শিকদারের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে জাহাঙ্গীর শিকদার অসুস্থ হয়ে পড়লে স্বজনরা সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে নিজ কর্মস্থল মাদারীপুরে অসুস্থ হয়ে পড়েন ছোট ভাই মাদরাসাশিক্ষক হাফেজ মোহাম্মদ আলী। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। দুই ভাইয়ের এমন মৃত্যুর খবরে শোকের ছাড়া নেমে আসে পুরো এলাকায়।

নিহতের ছোট ভাই কানন শিকদার বলেন, আমরা ৬ ভাই এবং আমাদের ভাইদের মধ্যে খুব ভালো সম্পর্ক। গতকাল রাতে মেজো ভাই জাহাঙ্গীর শিকদার স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। পরে তাকে নিয়ে বাড়ি ফিরে সকল আত্মীয়দের খবর দিই। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ছোট ভাই হাফেজ মোহাম্মদ আলীও স্ট্রোক করেন। পরে তিনিও ইন্তেকাল করেন।

মৃতদের মামা জব্বর তালুকদার বলেন, ভাইদের মধ্যে এতোটাই মহব্বত ছিল যে, যেকোনো অনুষ্ঠানে একসঙ্গে অংশ যেত। আজ বড় ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ছোট ভাইও মারা গেল। এটা আসলে মেনে নেয়া আমাদের জন্য কষ্টকর। তাদের দুজনকে জানাজা শেষে পাশাপাশি কবর দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: শরীয়তপুর
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!