[ দেশজুড়ে ]
গাজীপুরে ডাইং কারখানায় আগুন
আগুন। ফাইল ফটো
গাজীপুরের টঙ্গীর বিসিকে একটি ডাইং কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিসিক পাগার এলাকায় জাবের অ্যান্ড জোবায়ের ডাইং কারখানায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম।
.png)
তিনি বলেন, সকাল ৯টা ৩৬ মিনিটে টঙ্গীর পাগার এলাকায় জাবের অ্যান্ড জোবায়ের ডাইং কারখানায় অগ্নিকাণ্ডের খবর পাই। এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা চেষ্টা চালিয়ে পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!