ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেট বিমানবন্দরে সেনাবাহিনীর হাতে যুবক আটক

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৮, ১৪ নভেম্বর ২০২৪
সিলেট বিমানবন্দরে সেনাবাহিনীর হাতে যুবক আটক
আটককৃত আহমেদ নুর| ছবি: সংগৃহীত

সিলেট বিমানবন্দরে মিথ্যা তথ্য উপস্থাপন ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চালানোর অভিযোগে আহমেদ নুর নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (১৩ নভেম্বর) রাতে তাকে আটক করা হয়। আটককৃত আহমেদ নুর সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার মন্ডলীভোগ এলাকার আব্দুর নুরের ছেলে। পরে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়।

জানা যায়, রাতে বিমানবন্দরে আসেন আহমেদ নুর। এ সময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের কাউন্টারে গিয়ে তার জরুরি ভিত্তিতে ঢাকা যাওয়ার দরকার বলে জানান। তাকে তৎক্ষণিক ইউএস-বাংলা (BS540) ফ্লাইটের একটি টিকেট দিতে বলেন, তবে কাউন্টারের দায়িত্বরত ব্যক্তি জানান, ঐ ফ্লাইটে কোন টিকেট নেই। যদি কেউ না যান সে ক্ষেত্রে আপনাকে টিকেট দেওয়া যাবে, আপনি চাইলে অপেক্ষা করতে পারেন। কিন্তু সবযাত্রী উপস্থিত হওয়ায় তাকে ইউএস-বাংলার  টিকেট দিতে পারেননি।  টিকেট না দেওয়ায় আহমেদ নুর ক্ষুব্ধ হয়ে কাউন্টারে গিয়ে দায়িত্বরত ব্যক্তিদের হুমকি দেন। এ সময় তিনি নিজেকে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচয় দেন। এবং বলেন তার সঙ্গে অন্যায় হয়েছে দুর্নীতি করা হয়েছে, তাকে এতক্ষণ বসিয়ে রাখা কেন হল। তিনি তাদেরকে আরো হুমকি দেন, তিনি শাবিপ্রবির ছাত্রদের কল দিয়ে আসতে বলেছে, বিমানবন্দরে ভাঙচুর করবে, ৯৯৯ এ কল দিয়েছে,  র‍্যাবকেও জানিয়েছেন।

Advertisement

পরে তার আচরণ গতিবিধি দেখে বিমানবন্দরে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের ৩৪ বীরের ভারপ্রাপ্ত ইনচার্জ ওয়ারেন্ট অফিসার শ্যামলকে জানানো হয়। পরে তিনি এসে আহমেদ নুরকে বুঝানোর চেষ্টা করেন। কিন্তু তখন তার মিথ্যা পরিচয় দেন, বলেন তিনি মদন মোহন কলেজের সাইকোলজি ডিপার্টমেন্টের ২০২২-২৩ সেশনের ছাত্র৷ এরপর গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়, তার দেওয়া সব তথ্য মিথ্যা এবং তিনি মাদকাসক্ত। পরে মিথ্যা তথ্য উপস্থাপন ও বিমানবন্দরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার অপচেষ্টা চালানোর কারণে তাকে আটক করে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!