[ দেশজুড়ে ]
কিশোরগঞ্জে তিন হাসপাতালে ভর্তি ৪১ ডেঙ্গু রোগী
ফাইল ছবি
কিশোরগঞ্জের তিন হাসপাতালে ৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন, কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১৭ জন ও করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন।
সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে আরো জানা গেছে, ২৪ ঘণ্টায় জেলায় ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ১৪ জনকে।
.png)
চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ৭৫৪ জন। একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ৭১৩ জন রোগীকে।
জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি বলেও জানান সিভিল সার্জন।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!