ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিলেট মহানগর যুবলীগের দুই নেতা গ্রেফতার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৬, ১৫ নভেম্বর ২০২৪
সিলেট মহানগর যুবলীগের দুই নেতা গ্রেফতার
গ্রেফতারকৃত এমদাদ হোসেন ইমু ও রুপম আহমদ -ছবি: ডেইলি বাংলাদেশ

সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) গভীর রাতে সুনামগঞ্জের ছাতক ‍উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন ইমু এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রুপম আহমদ। তাদের বিরুদ্ধে সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে মামলা রয়েছে।

Advertisement

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের ছাতক ‍উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় যুবলীগ নেতা এমদাদ হোসেন ইমু ও রুপম আহমদকে গ্রেফতার করা হয়। তারা কোতোয়ালী থানায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামি।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, গ্রেফতারকৃত যুবলীগ নেতাদের কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই মামলায় পলাতক অন্য আসামিদের গ্রেফতারে তৎপরতা অব্যাহত আছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!