ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কর্মবিরতিতে শ্রমিকরা, উৎপাদন বন্ধ

সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১২, ১৭ নভেম্বর ২০২৪
কর্মবিরতিতে শ্রমিকরা, উৎপাদন বন্ধ
ফাইল ফটো

সাভারের আশুলিয়ায় ছাঁটাইয়ের প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন গ্লোবাল এ্যটায়ার লিমিটেড কারখানার শ্রমিকরা।

রোববার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে আশুলিয়ায় থানাধীন ঘোড়াপীর মাজার সংলগ্ন এলাকায় অবস্থিত ওই কারখানার ভিতরে কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন তারা। 

জানা যায়, বিভিন্ন সময় শ্রমিকদের উশৃংখল আচরণের পরিপ্রেক্ষিতে গত ১৪ নভেম্বর ফ্যাক্টরির ৩১ জন শ্রমিক ছাঁটাই করা হয়। এবং তাদের সব পাওনাদি ওইদিন দুপুরের মধ্যে ব্যাংক একাউন্টের মাধ্যমে পরিশোধ করা হবে। এরই  প্রতিবাদে কর্মবিরতি পালন করেছেন গ্লোবাল এ্যটায়ার লিমিটেড কারখানার শ্রমিকরা। ফ্যাক্টরির সামনে শিল্প পুলিশের অবস্থান রয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!