ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুরির অপবাদে ৪ জনকে আটকে রেখে মারধর, গ্রেফতার ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৩, ১৭ নভেম্বর ২০২৪
চুরির অপবাদে ৪ জনকে আটকে রেখে মারধর, গ্রেফতার ৩
চিকিৎসা নিচ্ছেন আহতরা। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ সদরে মোবাইল চুরির অপবাদ দিয়ে চার শিশুকে আটকে রেখে নির্যাতনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।  

শনিবার (১৬ নভেম্বর) রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের‌ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- সদর উপ‌জেলার সয়দাবাদ ইউনিয়নের চর সয়দাবাদের মো. সবুজ (১৯), চর গাছাবাড়ি গ্রামের মো. বেল্লালের ছেলে মো. মোন্নাফ (২৩) ও আব্দুল মজিদের ছেলে মো. হযরত (২৬)।

এর আগে, সোমবার (১১ নভেম্বর) সকাল ৯টায় মোবাইল চুরির অপবাদ দিয়ে চার শিশুকে তুলে নিয়ে দিনভর জঙ্গলের মধ্যে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। আহত শিশুরা হলো- সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চর গাছাবাড়ি গ্রামের মো. মোমিনের ছেলে মো. নূর ইয়ামিন (১০), একই গ্রামের সেরাজুল ইসলামের ছেলে মো. ইমরান ওরফে ইমন (১০), মো. মনিরুদ্দিনের ছেলে মো. জুনাইদ (১১) ও মো. নবীদুল মোল্লার ছেলে মো. শাহিন মোল্লা (১৩)। এ ঘটনায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) থানায় লিখিত অভিযোগ করেন আহত শিশু মো. শাহীন মোল্লার মা সেলিনা খাতুন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি মো. হুমায়ুন কবির।

সদর থানা সূত্রে জানা যায়, মারধরের শিকার শিশুদের মধ্যে একজনের অভিভাবক এ ঘটনায় মামলা করেছেন। মামলার পরই তিন আসামিকে গ্রেফতার করে পু‌লিশ। দুপু‌রে আদালতের মাধ্যমে অভিযুক্ত তিন যুবককে কারাগারে পাঠানো হ‌য়ে‌ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!