ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের দাবিতে সীমান্ত পেরিয়ে চুয়াডাঙ্গায় এলেন ভারতীয় তরুণী

চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি
প্রকাশিত: ১৭:৫৪, ১৭ নভেম্বর ২০২৪
বিয়ের দাবিতে সীমান্ত পেরিয়ে চুয়াডাঙ্গায় এলেন ভারতীয় তরুণী
বাংলাদেশ ও ভারত সীমান্ত -ফাইল ছবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত ফাঁড়ির অধীনস্থ চাকুলিয়া গ্রামে প্রেমের টানে ও বিয়ের দাবিতে এক ভারতীয় তরুণী বাংলাদেশি যুবক আহসানের (২৪) বাড়িতে এসে অবস্থান নিয়েছেন। 

প্রেমিক আহসান সীমান্ত সংলগ্ন চাকুলিয়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে এবং মেয়েটি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হুদাপাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে আয়েশা খাতুন (১৭)।

রোববার দুপুর ১২টার দিকে সীমান্ত রক্ষীদের চোখ এড়িয়ে ভারতীয় ওই তরুণী আহসানের বাড়িতে এসে অবস্থান নেন। সংবাদ পেয়ে ঠাকুরপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা রোববার দুপুর ৩টার দিকে ভারতীয় তরুণীকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন। 

Advertisement

বাংলাদেশের যুবক আহসানের বড় ভাই আরাফাত জানান, দুপুর ১২টার দিকে ভারতের হুদাপাড়া গ্রামের তরুণী আয়েশা খাতুন আমাদের বাড়িতে এসে বিয়ের দাবিতে অবস্থান নেন। আমার ছোট ভাই আহসানের সঙ্গে তার এক বছরের অধিক সময় ধরে প্রেম চলছে বলে মেয়েটি জানিয়েছে। মেয়েটি দু-তিন ঘণ্টা আমাদের বাড়িতে অবস্থান করার পর বিজিবি সদস্যরা এসে তাকে নিয়ে যান। 

ঠাকুরপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে চাকুলিয়া সীমান্তে বিজিবি-বিএসএফ এক পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় তরুণীকে তার পরিবারের হাতে তুলে দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!