ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ১৭ নভেম্বর ২০২৪
বাবাকে কুপিয়ে হত্যা, ছেলে গ্রেফতার
ছবি: সংগৃহীত

নীলফামারীর ডোমারে বাবাকে কুপিয়ে হত্যার ঘটনায় ছেলে আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করেছে র‍্যাব।

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৩-এর এএসপি ও সহকারী পরিচালক (মিডিয়া) ওমর ফারুক।

এর আগে শনিবার গাজীপুরের কোনাবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউপির উত্তর ডাঙ্গাপাড়ার রবিউল ইসলাম সাবুলের ছেলে।

Advertisement

র‍্যাব জানায়, গত ১৩ নভেম্বর সন্ধ্যায় আবু বক্কর সিদ্দিকের সঙ্গে তার বাবা রবিউলের খড়ের পালা দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামি ক্ষিপ্ত হয়ে ধারালো ছোরা দিয়ে তার বাবাকে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যান। পরে তার স্ত্রী ও প্রতিবেশীরা ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পরবর্তীতে রবিউলের স্ত্রী মোছা. মরিয়ম বেগম বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১৩-এর এএসপি ও সহকারী পরিচালক (মিডিয়া) ওমর ফারুক বলেন, গাজীপুরের কোনাবাড়ী থেকে ১৬ নভেম্বর রাতে আসামি আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়। পরবর্তী কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নীলফামারী
লিংক সফলভাবে কপি হয়েছে!