অভিযোগ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৭টার দিকে দুর্বৃত্তরা দোনা গ্রামের ইট-বালু ব্যবসায়ী সেলিম হোসেন ফকিরের বসতবাড়ির পেছনের দরজার কাছে সিঁদ কেটে ঘরে ঢুকে স্টিলের আলমিরা ভেঙে নগদ ৩ লাখ ৯৭ হাজার টাকা, দুটি স্বর্ণের চেন, ৩টি আংটি, এক জোড়া কানের দুলসহ প্রায় ৭ লাখ টাকার মাল লুট করে নিয়ে যায়। একই দিন সন্ধ্যায় পাশের ঘরে বিধবা নারী মোসা. ফিরোজা বেগমের বসতঘরের জানালার সিক ভেঙে সুকৌশলে ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ লক্ষাধিক টাকার মালপত্র নিয়ে যায়। এসময় দুই ঘরের কোনো লোক বাড়িতে ছিলেন না।
ব্যবসায়ী সেলিম হোসেনের স্ত্রী পারভিন আক্তার তার মেয়েকে নিয়ে পাশের ঘরে অবস্থান করছিলেন এবং বিধবা ফিরোজা বেগম তার মেয়ে জান্নাতি আক্তারকে প্রাইভেট পড়াতে নিয়ে গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুবাদে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে ভুক্তভোগী দুই পরিবার জানান।
.png)
এ ঘটনার ব্যবসায়ী সেলিম হাওলাদার ও ফিরোজা বেগম বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন। ক্ষতিগ্রস্ত দুই পরিবারের মালিকেরা এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।
মোরেলগঞ্জ থানা ওসি (তদন্ত) কেএম শওকত হোসেন বলেন, চুরির ঘটনায় দুটি অভিযোগ দায়ের হয়েছে। দুটি ঘটনারই তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।