ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

গোপালগঞ্জে ট্রাকচাপায় বিআরডিবি কর্মকর্তা নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০১, ১৯ নভেম্বর ২০২৪
গোপালগঞ্জে ট্রাকচাপায় বিআরডিবি কর্মকর্তা নিহত
দুর্ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় -ছবি: ডেইলি বাংলাদেশ

গোপালগঞ্জের সদর উপজেলায় মোটরসাইকেল আরোহী বিআরডিবির এক কর্মকর্তা ট্রাকচাপায় নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন মোটরসাইকেলের চালক লাভলু মিয়া। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম সিকদার (৫০) শহরের সোনাকুড় এলাকার রেজাউল হক সিকদার রিজু মিয়ার ছেলে। তিনি সদর উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাশিয়ানী হাইওয়ে পুলিশের এসআই মো. রোমান মোল্লা জানান, তিনি তার ঠিকাদারি কাজের জন্য মোটরসাইকেলযোগে সদর উপজেলার কাঠি থেকে ঢাকা-খুলনা মহাসড়কের বেদগ্রাম মোড় হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় খুলনা থেকে ঢাকাগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের পেছনের সিটে থাকা নুরুল ইসলাম সিকদার নিহত হন। এসময় মোটরসাইকেলচালক লাভলু মিয়া মারাত্মক আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: গোপালগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!