ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদে‌শি আটক

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৪, ২০ নভেম্বর ২০২৪
ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদে‌শি আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই বাংলাদে‌শি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশের ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে ফিরছিলেন। 

বুধবার দুপুরে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

আটককৃতরা হলেন, নোয়াখালী জেলার সেনবাগের শ্রীপদী এলাকার মৃত উজির আলীর ছেলে মো. আবদুল হালিম (৩৩) ও একই এলাকার মো. ইকরাম হোসেনের ছেলে মো. আরমান হোসেন (১৯)।

Advertisement

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃত দুইজন প্রায় ১৮ মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে রাজমিস্ত্রি ও গ্রিলের কাজ করছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে পরশুরাম উপজেলার দক্ষিণ মালিপাথর সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার সময় তাদের আটক করা হয়েছে। 

বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত দুইজনকে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!