ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

২৪ ঘণ্টায় সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ নবজাতকের জন্ম

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২০, ২০ নভেম্বর ২০২৪
২৪ ঘণ্টায় সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ নবজাতকের জন্ম
ফাইল ফটো

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ২৪ ঘণ্টায় ৭ নবজাতক স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছে। এদের মধ্যে পাঁচটি ছেলে ও দুটি মেয়ে। বর্তমানে বাচ্চা ও বাচ্চার মা সবাই সুস্থ আছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২ থেকে বুধবার দুপুর ১২টার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার ছাড়াই সাত শিশু জন্ম নেয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওই স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নুর উদ্দিন রাশেদ।

এ কার্যক্রমে সংযুক্ত ছিলেন ডা. ফারজানা আফরিন, সিনিয়র স্টাফ নার্স ইয়াসমিন, মায়া রানী, মিডওয়াইফ রাফিন, নার্সিং ইনচার্জ আফসার উদ্দিন ও নার্সিং সুপারভাইজার সুষমা সরকার।

Advertisement

ডা. নুর উদ্দিন রাশেদ জানান, মাতৃমৃত্যুর হার কমাতে ও নরমাল ডেলিভারি নিরাপদ করতে এ হাসপাতালে দক্ষ মিডওয়াইফরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ফলে নরমাল ডেলিভারির সংখ্যা বাড়ছে। দিন দিন নরমাল ডেলিভারিতে প্রসূতিদের আগ্রহ বাড়ছে।

তিনি আরো জানান, হাসপাতালে নিরাপদে এ ডেলিভারি করানো হলে মৃত্যুর ঝুঁকি থাকে না। পাশাপাশি কোনো ধরনের অর্থেরও ব্যয় হয় না। গর্ভবতী মায়েদের প্রসব পূর্ববর্তী ও পরবর্তী চিকিৎসা ও পরমার্শ দেওয়া হচ্ছে। এতে নিয়মিত নরমাল ডেলিভারির সংখ্যা বাড়ছে।

ডা. নুর উদ্দিন রাশেদ জানান, চট্টগ্রামের মধ্যে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নরমাল ডেলিভারিতে জনসংখ্যার অনুপাতিক হারে প্রথম স্থানে অবস্থান করেছে। এছাড়াও ইতোপূর্বে ২৪ ঘণ্টায় ১৯টি সন্তান সিজার ছাড়া প্রসব করানো হয় সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!