বৃহস্পতিবার রাতে হাজারীবাগের জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
হাজারীবাগ থানার এসআই মো. মাহবুব আলম বলেন, আমরা রাত ১২টার দিকে জাফরাবাদ এলাকায় পাশাপাশি অবস্থিত দুটি ভবনের মাঝের ফাঁকা জায়গা থেকে এক নবজাতককে উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
তিনি আরো বলেন, কে বা কারা ঐ নবজাতককে সেখানে ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান এসআই মাহবুব।