ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সড়ক ছেড়ে ডোবায় পিকআপ, প্রাণ গেল ২ জনের 

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩০, ২২ নভেম্বর ২০২৪
সড়ক ছেড়ে ডোবায় পিকআপ, প্রাণ গেল ২ জনের 
মানুষের ভিড়। ফাইল ফটো

বরিশালের গৌরনদী উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ডোবায় পড়ে দুজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের কটকস্থল আরিফ ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পিকআপের চালক ফরিদপুর জেলার মুকুল (৩৫) ও একই জেলার মো. বাদল মোল্লা (৪০)। 

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে একটি খালি পিকআপ যাচ্ছিল। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের কটকস্থল আরিফ ফিলিং স্টেশন অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায় পিকআপটি। এতে ঘটনাস্থলেই পিকআপের চালকসহ দুজন নিহত হন।

তিনি আরো জানান, ডোবায় পড়ে যাওয়া পিকআপ উদ্ধার কার্যক্রম চলমান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
eMythMakers
Transform Your Digital Presence
Enterprise-grade IT & Web Solutions
Our Expertise
Custom Web Dev News Portals Mobile Apps SEO & Marketing
Ready to Scale Up?
Partner with industry experts today.
Get Started Now
লিংক সফলভাবে কপি হয়েছে!