ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নসিমনের নিচে চাপা পড়ে প্রাণ গেল গৃহবধূর 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:২৭, ২২ নভেম্বর ২০২৪
নসিমনের নিচে চাপা পড়ে প্রাণ গেল গৃহবধূর 
পাইপবোঝাই নসিমনটি উল্টে পুকুরে পড়ে -ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় পণ্যবোঝাই নসিমন উল্টে নিচে চাপা পড়ে মিনারা বেগম (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধূলাসার ইউপির চরচাপলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিনারা বেগম ওই গ্রামের ছগির হাওলাদারের স্ত্রী। ফারজানা (৮) ও সাইমুন (৫) নামে দুটি শিশুসন্তান রয়েছে এই গৃহবধূর।

স্থানীয়রা জানান, গৃহবধূ মিনারা সকালে বাড়ির পাশে পুকুরঘাটে থালা-বাসন ধৌত করছিলেন। এসময় পুকুর লাগোয়া একটি গ্রামীন সড়ক দিয়ে যাওয়ার সময় নলকূপের পাইপবোঝাই নসিমন উল্টে তার গায়ের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন। পরে স্বজনেরা পানির নিচ থেকে নসিমনে চাপাপড়া তার মরদেহ উদ্ধার করে।

Advertisement

মহিপুর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি। তবে নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কলাপাড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!