[ দেশজুড়ে ]
সিলেটে গুম সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা
গ্রাফিক্স। ছবি: ডেইলি বাংলাদেশ
সিলেটে বিচার প্রশাসন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গুম সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করেছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি (পদ মর্যাদাসম্পন্ন) মইনুল ইসলাম চৌধুরী।
শনিবার (২৩ নভেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে সিলেট সার্কিট হাউজের সম্মেলন কক্ষে এ মতবিনিময় নভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান, মহানগর দায়রা জজ মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী, সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মু. মাসুদ রানা, যুগ্ম জেলা ও দায়রা জজ অঞ্জন কান্তি দাস, জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!