কুমিল্লা জেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা পর্যায়ের ১০তম এই আহ্বায়ক কমিটিতে ২৯৫ সদস্যের নাম রয়েছে।
গতকাল শুক্রবার (২২ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।
কুমিল্লা জেলা শাখার এ কমিটিতে মুহাম্মদ সাকিব হুসাইনকে আহ্বায়ক, জিয়া উদ্দিন রুবেলকে সদস্য সচিব, আরাফ ভূঁইয়াকে মুখ্য সংগঠক ও জাহিদুল ইসলাম সরকারকে মুখপাত্র করা হয়েছে। এ কমিটিতে ২৬ জনকে যুগ্ম আহ্বায়ক, ২২ জনকে যুগ্ম সদস্যসচিব, ৩১ জনকে সংগঠক ও ২১২ জনকে সদস্য করা হয়েছে।
এর আগে, ২ নভেম্বর কুষ্টিয়া জেলায় ১১১ ও নড়াইল জেলায় ৫১ সদস্য, ৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলায় ১০১ সদস্য, ১০ নভেম্বর সুনামগঞ্জে ৯৯ সদস্য, ১১ নভেম্বর নেত্রকোণা জেলায় ২৫৪ সদস্য, ১২ নভেম্বর মেহেরপুর জেলায় ৫১ সদস্য, ১৬ নভেম্বর ঝিনাইদহ জেলায় ১০৩ সদস্য ও গত বৃহস্পতিবার রাতে শেরপুর জেলায় ১২৬ সদস্য ও শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৬৪ সদস্যের আহ্বায়ক কমিটি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। প্রতিটি কমিটিই ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
সদস্যদের নামের তালিকা দেখতে ক্লিক করুন>> ২৯৫ সদস্যের আহ্বায়ক কমিটি