নিহত মেহেদী হাসান(২৬) বগুড়া সদরের মালগ্রাম চাপড়পাড়া এলাকায় রফিকুল ইসলামের ছেলে। তিনি থাই মিস্ত্রি হিসেবে কাজ করতেন।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার সত্যতা নিশ্চিত করে জানান, মেহেদী হাসান কনসার্ট দেখতে গেলে কয়েকজন যুবক তার পেটে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মরদেহ বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। অপরাধীদের ধরতে অভিযান চলছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
.png)