ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়

নওগাঁ প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৯, ২৫ নভেম্বর ২০২৪
দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয়
কুয়াশায় ঢাকা নওগাঁ। ছবি: সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা। 

সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে আবহাওয়া অধিদফতর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, ঠান্ডার জেলার হাসপাতালগুলোতে রোগীর সংখ্যাও বেড়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষ শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। ফলে এই সময়টাতে শিশু এবং বয়স্কদের প্রতি বাড়তি নজর রাখতে বলা হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে।

Advertisement

কৃষকরা জানান, নওগাঁ সবজি উৎপাদনে বৃহৎ জেলা। এ জেলায় উৎপাদিত সবজি জেলার চাহিদা পূরণের পাশাপাশি রফতানি হয় দেশের বিভিন্ন বাজারে। শীত আগমনে সকালের দিকে মাঠে কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!