ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কলাপাড়ায় বেড়েছে ঠান্ডাজনিত রোগ, শয্যা সঙ্কট

সাইফুল ইসলাম রয়েল, কলাপাড়া (পটুয়াখালী)  
প্রকাশিত: ১৮:০৭, ২৭ নভেম্বর ২০২৪
কলাপাড়ায় বেড়েছে ঠান্ডাজনিত রোগ, শয্যা সঙ্কট
ছবি: ডেইলি বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় হঠাৎ করেই বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুসহ সব বয়সীরা। 

এদের মধ্যে স্বর্দি-জ্বর, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়েরিয়াসহ হাত-পায়ে ফুলা ব্যথা নিয়ে ভর্তি হচ্ছেন অনেকে। ফলে আক্রান্ত রোগীর ভিড়ে শয্যা সঙ্কটে পড়তে হচ্ছে নানা বয়সীদের। তাই অনেকটা বাধ্য হয়ে হাসপাতালের মেঝেতেই চিকিৎসা সেবা নিচ্ছেন রোগীরা। 

হাসপাতাল তথ্যসূত্রে জানা যায়, গত ৭ দিনে নিউমোনিয়া ও ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে অন্তত ৭৭ শিশু। এছাড়াও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন অর্ধশতাধিক মানুষ। তাদের মধ্যে অধিকাংশই বয়বৃদ্ধ। 

Advertisement

নিউমোনিয়া আক্রান্ত ৮ মাস বয়সী শিশু আরিয়ানের মা লামিয়া জানান, হঠাৎ করে শীতের আবহাওয়ায় তার সন্তান ঠান্ডায় আক্রান্ত হয়েছে। এতে শ্বাসকষ্টের পাশাপাশি পাতলা পায়খানা শুরু হলে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে শয্যা সঙ্কটে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। 

৪ মাস বয়সী জ্বরে আক্রান্ত শিশু আবদুল্লাহর মা রহিমা বলেন, শীতে তার ছেলের প্রথমে স্বর্দি জ্বর হয়েছে। পরে হাসপাতালে ভর্তি করা হলে নিউমোনিয়ার লক্ষণ থাকায় চিকিৎসা নিতে হচ্ছে। 

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর জানান, আবহাওয়া পরিবর্তনেই এমন রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বয়ষ্ক মানুষ। আক্রান্তদের সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে হঠাৎ করেই আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় ধারণ ক্ষমতার চেয়ে রোগী বেশি হওয়ায় আমাদের একটু বেগ পেতে হচ্ছে। এছাড়া এন্টিবায়োটিক সরবরাহে ঘাটতি রয়েছে। 

তিনি বলেন, বছরের শেষ সময়ে রোগীর সংখ্যা বৃদ্ধি হওয়ায় মূলত কিছিুটা ওষুধের সঙ্কট দেখা দিয়েছে। এই মুহূর্তে ৮৫ জন রোগী ভর্তি রয়েছে। তাই শয্যা সঙ্কট দেখা দিয়েছে। তবে রোগীদের সেবায় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!