ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চট্টগ্রামে পুলিশের ওপর হামলা, ইসকনের ৭৬ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৭, ২৭ নভেম্বর ২০২৪
চট্টগ্রামে পুলিশের ওপর হামলা, ইসকনের ৭৬ জনের বিরুদ্ধে মামলা
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রামে পুলিশের ওপর হামলার অভিযোগে ইসকনের ৭৬ জনের নাম উল্লেখ করে তিনটি মামলা করেছে পুলিশ।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় ৪৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৬শ থেকে ৭শ জন, রঙ্গম সিনেমা হলের সামনে সংঘর্ষের ঘটনায় ১৪ জনকে এজাহারনামীয় করে অজ্ঞাত ৩শ থেকে ৪শ জন এবং কোতোয়ালি মোড়ের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আড়াইশ থেকে ৩শ জনকে আসামি করা হয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি-মিডিয়া) কাজী মো. তারেক আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন। তবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
 
জানা গেছে, চট্টগ্রামের ওই ঘটনায় এ পর্যন্ত ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ছয়জনকে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে।

Advertisement

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেফতারের পর তার জামিন নামঞ্জুর হওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার (২৬ নভেম্বর) চট্টগ্রামের আদালত এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়েন তার অনুসারীরা। আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ চলাকালে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!