ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে আলোচনা সভা

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৭, ২৮ নভেম্বর ২০২৪
সুনামগঞ্জে গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে আলোচনা সভা
জুলাই আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে আলোচনা সভা। ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জ সরকারি কলেজে জুলাই আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহিদ ও আহতদের স্মরণে এক আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) জেলা  শহরস্থ সুনামগঞ্জ সরকারি কলেজ অডিটরিয়াম মিলনায়তনে সুনামগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শামসুল আলম, বিভাগীয় প্রধান প্রফেসর ড. রোখসানা পারভীন চৌধুরী, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইনার উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দ্দোজা আহমেদ, যুগ্ন আহ্বায়ক ওসমান গনি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত জহুরুল ইসলামসহ সুনামগঞ্জ সরকারি কলেজের অন্যান্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!