[ দেশজুড়ে ]
ইসকন নিষিদ্ধ ও আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ
ছবি: ডেইলি বাংলাদেশ
ইসকন নিষিদ্ধ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে গাজীপুর জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জেলা হেফাজত ইসলামের উদ্যোগে দেশ ও ইসলাম বিরোধী ষড়যন্ত্র, সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা, সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধ ঘোষণা ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
.png)
মিছিলে উপস্থিত ছিলেন জেলা হেফাজত ইসলামের সেক্রেটারি মাওলানা ফজলুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মাওলান আবু হানিফসহ সভাপতি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
মিছিল চলাকালীন সময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বিঘ্নিত হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!