ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পরিত্যক্ত ঘর থেকে তাজা ককটেল উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০২, ২৮ নভেম্বর ২০২৪
পরিত্যক্ত ঘর থেকে তাজা ককটেল উদ্ধার
পরিত্যক্ত ঘর থেকে উদ্ধারকৃত ১২টি তাজা ককটেল -ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনিতে পরিত্যক্ত একটি ঘর থেকে এক ডজন তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রাম থেকে ককটেলগুলো উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের শাহজালাল হাওলাদারের পরিত্যক্ত ঘরে বেশকিছু ককটেল দেখতে পান স্থানীয়রা। পরে তারা থানায় খবর দেন। পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ১২টি তাজা ককটেল উদ্ধার করে। ককটেলগুলো একটি বালতিতে বালি ও পানির মিশ্রণে নিষ্ক্রিয় করা হয়।

মাদারীপুরের কালকিনি থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, নাশকতার উদ্দেশ্যে কে বা কারা পরিত্যক্ত ঘরে ককটেল রেখেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!